ঝিনাইদহের মহেশপুরে আরআরএফ স্মার্ট প্রকল্পের উদ্যোগে 'কৃষক মাঠ দিবস' অনুষ্ঠিত

 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে আরআরএফ স্মার্ট প্রকল্পের উদ্যোগে এক "কৃষক মাঠ দিবস" অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে স্থানীয় কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে আরআরএফ স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল অফিসার বাপ্পী কুমার অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেপা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীরবেড় ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাসুদ রানা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই কৃষির উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ অত্যন্ত জরুরি। কৃষকদের ফসলের উৎপাদন খরচ কমিয়ে কীভাবে অধিক লাভবান হওয়া যায় এবং পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​মাঠ দিবসে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক পুরুষ ও নারী কৃষক উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকেরা আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির নানা দিক সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই প্রযুক্তি ব্যবহারের আগ্রহ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments