প্রকৃতিতে বসন্ত আসার আগেই শিমুল বাগানে বসন্ত

 

সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান - সংগৃহীত ছবি



শিমুল বাগান সম্পর্কিত সকল তথ্য জেনে নিন :
_______________________________________

“আলহাজ্ব জয়নাল আবেদীন শিমুল বাগান”
স্থান : তাহিরপুর, সুনামগঞ্জ।

শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩ হাজার শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন এই বাগান শুরু করেন। তাঁর নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদীন শিমুল বাগান।

বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলখানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলোর এই সৌন্দর্য্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। এক দিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য্য অন্য দিকে রূপবতী যাদুকাটা নদী তীরের শিমুল বাগানের লাল ফুলের সমাহার মনে ভাল লাগার শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। চারপাশে ঝরা ফুলের ওপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লালগালিচায় বুঝি আপনি হেঁটে চলেছেন।



শিমুল বাগানে কখন যাবেন ?
_________________________

বছরের যে কোন সময়েই শিমুল বাগানে যেতে পারেন। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির ১০ থেকে ২৮ তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালো ভাবে।

আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন। তখন টাঙ্গুয়ার হাওড় পানিতে পরিপূর্ণ থাকে। এই সময়ে শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওড়টা ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে।

১০০০ টাকায় রুম পাওয়া যাবে। শিমুল বাগানের কাছে বাদাঘাট বাজারের আল মদিনা হোটেল তুলনামূলক ভালো হবে। এছাড়া সুনামগঞ্জ শহরে ৮০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন।

কয়েকটি হোটেলের নাম ও ঠিকানা :
—————————————————
হোটেল খন্দকার – বড়ছড়া বাজার, টেকেরঘাট
হোটেল নীলাদ্রি – বড়ছড়া বাজার, টেকেরঘাট
হোটেল আল মদিনা – বাদাঘাট বাজার, তাহিরপুর
হোটেল সারপিনিয়া – জগন্নাথবাড়ী রোড, সুনামগঞ্জ
হোটেল নূর – পূর্ব বাজার স্টেশন রোড, সুনামগঞ্জ
হোটেল মিজান- পূর্ব বাজার, সুনামগঞ্জ
সুরমা ভ্যালী আবাসিক রিসোর্ট
হোটেল নূরানী- পুরাতন বাস স্ট্যান্ড , সুনামগঞ্জ
হোটেল প্যালেস- পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড

কোথায় খাবেন ?
———————

শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবারের দোকান আছে, প্রয়োজনে সেখানে খেতে পারবেন। এছাড়া বারিক টিলার নিচে, লাউড়েরগর বাজার, বড়ছড়া বাজার ও বাদাঘাট বাজারে কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে। খুব ভালো খাবার আশা করা ঠিক হবে না। তবে স্থানীয় সতেজ সবজী, হাওরের বিবিধ মাছ, ভর্তা ভাজির নানা রকমের খাবারের স্বাদ খুব একটা খারাপ লাগবেনা। তবে টাকার পরিমাণ সময় এবং পরিস্থিতির ভিত্তিতে কম বেশি হতে পারে।

ধন্যবাদ ! আপনার ভ্রমণ শুভ হোক !

Post a Comment

0 Comments